ধর্মপাশায় বিদ্যালয় পরিচালনায় অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের লক্ষণখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের ঘন্টাখানেক পরে ক্লাস শুরু ও নির্ধারিত সময়ের দুই ঘন্টা আগে ছুটি হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এমনটি শিক্ষকেরা বাড়িতে থেকে শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয়ে শ্রেণিকক্ষের তালা খুলান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সাথেও নেই শিক্ষকদের কোন যোগাযোগ। ফলে বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ নিতে পারে না ম্যানেজিং কমিটির সদস্যরা।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৫৫ জন শিক্ষার্থী আছে। প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল মামুন। প্রধান শিক্ষক অফিসের কাজে প্রায়ই শিক্ষা অফিসে থাকেন। সেলিনা আক্তার ও মোঃ উল্লাহ নামের দুই জন সহকারী শিক্ষক প্রতিদিন দেরিতে বিদ্যালয়ে যান। গত বৃহস্পতিবার সেলিনা আক্তার নির্ধারিত সমেয়র ৪০ মিনিট ও মোঃ উল্লা ১ ঘন্টা পরে বিদ্যালয়ে পৌঁছান। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
ম্যানেজিং কমিটির সদস্য বাজে মাস্তান জানিয়েছেন শিক্ষকেরা তাদের মতোই বিদ্যালয় পরিচালনা করায় শিক্ষার মান দিনদিন নষ্ট হচ্ছে। ১০টা ক্লাস শুরু হয় জানিয়ে সহকারী শিক্ষক মো. উল্লা বলেন, আমি নতুন এসেছি তাই ঠিক কয়টায় ক্লাস জানিনা। উপজেলা সদর থেকে যাতায়াত করার কারণে কিছুটা দেরি হয়।প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন ১০টায় না ৯টার সময়ই ক্লাস শুরু হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, এ ব্যাপারে শিক্ষকদের শোকজ করা হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied