ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে বিলের জমিতে বোরো চাষে কৃষকের ভরসা স্যালোমেশিন


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ১১:২০
রাজশাহীর তানোর বিলকুমারী বিলে বোরো চাষের জন্য কৃষকের একমাত্র ভরসা ডিজেল চালিত স্যালোমেশিন। আবার দু’একজনের ব্যক্তিগত ভাবে বানিজ্যিক মটর স্থাপন করা থাকলেও হার বেশির জন্য মটরে সেচ দিতে পারে না কৃষকরা। এতে করে কৃষকের একটু বেশি খরচ হলেও কোন সমস্যা মনে না করে স্যালোমেশিনে সেচ দিচ্ছেন কৃষকরা। উপজেলার বিলকুমারী(শিবনদী) বিলে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবনদী ব্রীজ থেকে কামারগাঁ,ট্যাংরা,চৌবাড়িয়া ব্রীজ পর্যন্ত বোরো চাষের জন্য ডিজেল চালিত স্যালোমেশিন খালের ধারে সারি সারি করে রাখা রয়েছে।
জানা গেছে, বিলের বোরো জমি চৈত্র মাসের দিকে তীব্র খরার প্রর্কোটে ব্যাপক তাকে ফেটে চৌচির হয়ে পড়ে। যার জন্য দু-এক দিন পর পর বিলের বোরো জমিতে সেচ দিতে হয় কৃষকদের। ফলে বিলে কোন সেচ মটর পাম্প না থাকায় কৃষকরা বাধ্য হয়ে ঘন্টা চুক্তিতে স্যালোমেশিন দিয়ে জমিতে সেচ দিচ্ছেন। এতে করে বোরো চাষে কৃষকের বিঘা প্রতি সেচের খরচ পড়ছে তিনগুণ বেশি। ডিজেল চালিত স্যালোমেশিন দিয়ে ঘন্টা চুক্তিতে কৃষকের একেক বিঘা জমিতে বোরো চাষের খরচ হচ্ছে ৩হাজার থেকে সাড়ে ৩হাজার টাকা। যা সেচ মটরের মাধ্যমে সেচ দেয়া হলে খরচ পড়তো ১হাজার টাকা থেকে ১২শ টাকা। আর ব্যক্তিগত বানিজ্যিক মটরে সেচ দিতে নেয়া হচ্ছে ৪হাজার টাকা থেকে সাড়ে ৪হাজার টাকা। বেশকিছু কৃষক জানান,বিলে সেচ মটর স্থাপন না থাকায় অতিরিক্ত হারে ব্যক্তিগত মটরে সেচ দিয়ে তেমন ফলপ্রসূ হয়না কৃষকের। খাড়িতে যেটুকু পানি বেঁধে জমানো থাকে সেই পানি স্যালোমেশিন দিয়ে উত্তলন করে বোরো জমিতে সেচ দেয়া হয়। কিন্তু বর্তমানে বিলের যে অবস্থা তাতে আগামীতে বোরো চাষ করাই কষ্টকর হয়ে পড়বে কৃষকের। কৃষক আইয়ুব আলী জানান, অনেক কৃষক বিলের জমিতে বোরো ধান চাষ করে সারাবছর জীবিকা নির্বাহ করে থাকেন। পাশাপাশি বিলে মাছ শিকার করে মৎস্যজীবী জেলেরা জীবিকা নির্বাহ করে থাকেন। দিন দিন যে ভাবে বিলের খাড়িও ভরাট হয়ে যাচ্ছে তাতে বিলের খাড়ি খনন করা নাহলে বিলের জমিতে কৃষকের বোরো ধান চাষ করা অসম্ভব হয়ে পড়বে। সাথে জেলেদেরও জীবিকা নির্বাহ কষ্টকর হয়ে পড়বে। সরকারের সুদৃষ্টি দিয়ে যদি বিলটি খনন করা হয় তাহলে একদিকে কৃষক বাঁচবে অন্যদিকে খাদ্যের অভাব অনেক টা দূর হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, তানোরের বিলে অনেক জমিতে বোরো ধান চাষ করা হয়,কিন্তু বিলে সেচ মটর আছে কি না সে বিষয়ে আমার জানা নেই,বর্তমান সরকারের আমলে কৃষকের উন্নয়নে আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ ভূমিকা রেখে কাজ করেছে। কৃষকের সুবিধার জন্য আমার সর্বোচ্চ দিয়ে বিলের জমিতে বোরো চাষের জন্য সেচ দেয়ার ব্যবস্থা করার চেষ্টা করবো।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত