লালমোহনে শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ভোলার লালমোহনে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ, হামলাকারীদের কে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসী। রবিবার সকালে লালমোহন ইউনিয়নের দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে চরভূতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ নুরে আলমের দোকানের সামনে দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিনের ওপর অতর্কিত হামলা চালায় তারই প্রতিবেশী মোঃ আনোয়ার হোসেন ও তার লোকজন। হামলায় রুহুল আমিনের পায়ের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
বক্তারা আরও বলেন, হামলার ঘটনায় ওইদিনই লালমোহন থানায় মামলা দায়ের করা হয়। তবে এখনও কোনও আসামি গ্রেফতার না হওয়ায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে হামলাকারীরা।
তাই শিক্ষকের ওপর হামলাকারীদের কে দ্রুত গ্রেফতারের দাবি জানান মানববন্ধনে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক আবি আবদুল্লাহ, নরেন তালুকদার ও হুমায়ুন কবিরসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied