ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আত্রাইয়ে পাটের গুদামে আগুন, ক্ষতি ২ লক্ষ টাকা


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১২-২-২০২৩ বিকাল ৫:৩৯
নওগাঁর আত্রাইয়ে পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পাঁচপাকিয়া মেসার্স প্রামানিক চাউলকলের গোডাউনে ভিতরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
স্থানীয়রা জানান, আমরা হঠাৎ করে পাটের গুদামে আগুন লাগা দেখতে পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। পাটগুদাম মালিক চৌধুরী মাসুদ রানা জানান, শনিবার রাতে স্থানীয়রা আমাকে খবর দেয় আমার পাট গুদামে আগুন লেগেছে, আমি এসে দেখি স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু আমার গুদামের রাখা অনেক পাট পুড়ে গেছে। গুদাম ঘড়ে থাকা বৈদ্যুতিক লাইন থেকে শর্টসর্কিট হয়ে এই আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় আমার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 
 
উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মইনুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে পাট গুদামে আগুন লাগার সুত্রপাত হয়েছে। ওই গুদামের অনেক পাট পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান অনুমানিক দেড় লক্ষ টাকার মতো হতে পারে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান