ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীর জলঢাকায় প্রকল্পের টাকা আত্মসাত, ইউএনও কার্যালয়ে ভুক্তভোগী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১২-২-২০২৩ রাত ৮:৫৮
নীলফামারী-৩ জলঢাকা আসনে চলতি অর্থবছরের সরকারের বরাদ্দকৃত টিআর প্রকল্পের ১ লক্ষ ২২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার (১২ ফেব্রুয়ারি) খোদ অভিযোগটি করেছেন উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভাবনচুর দুর্গামন্দিরের সভাপতি ভূষণ কুমার রায়। তিনি সনাতন ধর্মীয় ২৩ জনের স্বাক্ষরিত লিখিত অভিযোগের ভিত্তিতে আত্মসাতের অভিযোগটি তুলে ধরেন। অভিযোগে বলা হয়, গোলমুন্ডা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অতি পুরাতন একটি মাত্র দুর্গামন্দির রয়েছে। মন্দিরটির উন্নয়নকল্পে এ আসনের সংসদ সদস্য মন্দির সংস্কারের অনুকুলে টিআর নগদ ১ লক্ষ ২২ হাজার টাকার একটি প্রকল্প প্রদান করেন। যার ক্রমিক নং ২, প্রকল্পের নাম ৫নং ওয়ার্ড দুর্গামন্দির সংস্কার। তবে কৌশলে মন্দিরটির বর্তমান সভাপতি/সম্পাদকসহ সদস্যগণ থাকলেও স্থানীয় অর্থলোভী বিনোদ চন্দ্রের ছেলে ডালিম কুমার রায় (৩৬) প্রকল্পটির ভূয়া, মিথ্যা কমিটি গঠনপূর্বক প্রকল্পের টাকা উত্তোলন করে আত্মসাত করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ময়নুল ইসলামের কাছে সনাতন ধর্মীয় অভিযোগকারীরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুবিচারের দাবী জানিয়েছেন।
জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ময়নুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকল দূর্নীতির বিষয়ে সরকার জিরো টলারেন্স। এ অভিযোগ পেয়েছি দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের