ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে বই প্রকাশনা উৎসবে বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-২-২০২৩ দুপুর ১:৫০

টাঙ্গাইলের ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জিয়াউল হকের দুইটি বইয়ের মোড়ক উন্মোচন ও বই প্রকাশনা উৎসব উদযাপন করা হয়েছে। মোড়ক উন্মোচিত বই দুটি হলো- বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভূঞাপুরের ইতিহাস ও মুক্তিযুদ্ধ। বই উন্মোচন প্রকাশনা উৎসবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনার পাশাপাশি উপরোক্ত দুইটি বই নিয়েও আলোচনা করা হয়। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় প্রকাশনা উৎসব উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। 

বীর মুক্তিযোদ্ধার লেখক সৈয়দ জিয়াউল হকের উপস্থিতে প্রকাশনা উৎসবে উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধাসহ কবি, লেখক, গবেষক ও সাংবাদিকদের পদচারণায় অনুষ্ঠানটি হয়ে উঠে উৎসমুখর। প্রকাশনা উৎসবে ইবরাহীম খাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ হামিদুর রহমান সোহেল সৌকর্যের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ আব্দুল মজিদ মিঞা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, প্রাবন্ধিক-কবি অধ্যাপক শংকর দাশ। প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়রাম্যান মোছা: নার্গিস বেগম, বিশেষ অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ক্যাপন্টেন মোতাহার আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা খোদা বক্স মিয়া, উপাধ্যক্ষ ও ছড়াকার গোলাম রব্বানী রতন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ, সাংবাদিক শাহ্ আলম প্রামাণিক ও আসাদুল ইসলাম বাবুল প্রমূখ।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত