নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পণ্য গার্মেন্টস পণ্য আমদানি করতে চায় ভুটান
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল দিয়ে ভুটানের সাথে বাণিজ্য সম্প্রসারণ করতে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও ভুটান সরকার। সম্প্রতি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সহ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলী স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে গার্মেন্টস পন্য নিতে বাংলাদেশের সাথে চুক্তি করেছে ভুটান। সে চুক্তির অংশ হিসেবে সোমবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে ভুটানের রাষ্ট্রদূত রিচেন কুইনস্টুল শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনে আসেন।
ভুটানের রাষ্ট্রদূত রিচেন কুইনস্টুল সাংবাদিকদের জানান, ভুটানের সাথে বাংলাদেশের কোন বৈরিতা নেই। এখন শুধু এই রুটে ভারতের সাথে ট্রানজিট চুক্তি অনুমোদন হলেই বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্যসহ শতাধিক পণ্য ভুটান আমদানী করতে পারবে।
বন্দর পরিদর্শন শেষে ভুটানের রাষ্ট্রদূত স্থানীয় আমদানী-রপ্তানীকারক সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশী ব্যাবসায়ীরা জানান অন্যান্য পথের চাইতে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভুটান থেকে ঢাকার দুরত্ব অনেক কম। তারা ভুটান থেকে পন্য আমদানী ছাড়াও বাংলাদেশ থেকে গার্মেন্টস পন্যের পাশাপাশি শুটকি মাছ ও প্লাস্টিক পন্য রপ্তানী করতে ইচ্ছে প্রকাশ করেন।
এসময় বাংলাদেশ কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান, ভুটানের বানিজ্যিক মন্ত্রণালয়ের কমিশনার কেনচো থাইলো, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল, সহকারি পরিচাক পার্থ বরুয়া, নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, নালিতাবাড়ী পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, আমদানি-রপ্তানি সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক অরুন চন্দ্র সরকার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার