ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে সাংবাদিক হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৩-২-২০২৩ বিকাল ৫:৪২

ঢাকার ধামরাইয়ে সংবাদ সংগ্রহকালে ধামরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার ধামরাই প্রতিনিধি সাংবাদিক শামীম খানকে হত্যা চেষ্টায় জড়িত উপজেলার গাংগুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতরের দাবিতে এবং পুলিশের সামনে প্রকাশ্যে সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনায় ধামরাই থানায় মামলা নিতে কালক্ষেপণ করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাই প্রেসক্লাবের সামনে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাভার মোজাফফর হোসেন জয়,ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন,আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক খোকা মাহমুদ চৌধুরী,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার সোহেল রানা,আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,ধামরাই প্রেসক্লাবের সদস্য আব্দুর রউফ, দৈনিক কালবেলা পত্রিকার ধামরাই প্রতিনিধি ইমরান খান,দৈনিক স্বাধীন বাংলার স্টাফ রিপোর্টার মোঃ ইয়াসিন,দৈনিক কালবেলা ও এখন টেলিভিশনের সাংবাদিক হুমায়ুন কবির,একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশরাফ সিজেল,ঢাকা প্রকাশের সাংবাদিক সাকিব আসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তরা,অবিলম্বে পুলিশের সামনে সাংবাদিক শামীম খানকে হত্যা চেষ্টার ঘটনায় গাংগুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লাকে মামলায় অন্তর্ভুক্ত করে তার বাহিনীর সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির জোর দাবি জানান। আরো উপস্থিত ছিলেন,ধামরাই রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বাংলা টিভির ধামরাই প্রতিনিধি হুমায়ুন রশিদ,ধামরাই উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলোকিত প্রতিদিন পত্রিকার ধামরাই প্রতিনিধি মাসুদ রানা,ধামরাই উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক সকালের সময় ও দৈনিক জনকন্ঠ পত্রিকার ধামরাই প্রতিনিধি মোঃ সোহেল রানা,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ধামরাই প্রতিনিধি সিরাজুল ইসলামসহ শতাধিক স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত