বিশ্বে একদিনে ৮ হাজারের বেশি মৃত্যু
গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আরো ৮ হাজার ১৩১ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ১৪ জন।
একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৪৬ হাজার ৬৪৪ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৪ হাজার। আর সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ ৬৯ হাজার ৮৯৭ জন।
শুক্রবার (২৩ সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ১৮৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪১ লাখ ৫০ হাজার ৮৫৯ জন। এখন পর্যন্ত এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৪১৮ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন কোটি ৫২ লাখ ১৩ হাজার ৫৯৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ২৬ হাজার ১৭২ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৪ লাখ ৭৮ হাজার ১৭৩ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১২ লাখ ৯১ হাজার ৭০৪ জন। তাদের মধ্যে মারা গেছেন চার লাখ ১৯ হাজার ৫০২ জন। আর এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি চার লাখ ৬০ হাজার ৩০৪ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৭ হাজার ১৩৪ জনে। এছাড়া এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে এক কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৯২ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক কোটি ৮২ লাখ ৫৯ হাজার ৭১১ জন।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক