ভাষার মেলা পরিদর্শনে জেলা প্রশাসক
জয়পুরহাটের পাঁচবিবিতে অনুষ্ঠিত ভাষা মেলা-২৩ পরিদর্শন করেন জেলা প্রশাসক মহোদয় সালেহীন তানভীর গাজী। সোমবার দুপুরে শহীদ আলাউদ্দিন মিউনিসিপাল স্কুল ভাষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠান প্রাঙ্গনে। এউপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মহোদয়।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন, সহকারি কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন, মেয়র হাবিবুর রহমান হাবিব, প্যানেল মেয়র নূর হোসেন, প্রবীন সাংবাদিক আমিনুল হক বাবুল, জেলা পরিষদ সদস্য আবু সাঈদ আল-মাহবুব চন্দন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চেীধুরী, পৌর আ,লীগ সম্পাদক ওবায়দুল রহমান, কাউন্সিলর মোসাইদ আল-আমিন সাদ ও বিদ্যালয়ের অধ্যক্ষ আনিছুর রহমান বাচ্চু সহ শিক্ষক/অভিভাবক/শিক্ষার্থী।
জেলা প্রশাসক মহোদয় মেলা প্রাঙ্গনে প্রবেশের সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে স্বাগত জানায় এসময় মাইকে ভাষার গান বাজানো হয়। ৫২-র ভাষা আন্দোলয়ে জীবন দেওয়া শহীদদের প্রতিকৃতিত্বে ফুল দেন জেলা প্রশাসক সহ অতিথিরা। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৫২-র ভাষা আন্দোলনের বিভিন্ন নিদর্শন সম্বলিত মেলায় স্থাপিত স্টলগুলো পরিদর্শন করেন ডিসি মহোদয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে মঞ্চে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয় সালেহীন তানভীর গাজী বক্তব্যে বলেন, আমাদের বাংলা ভাষার জন্য যারা বুকের তাজা রক্ত ও প্রাণ দিয়েছে কখনো তাদের ঋণ আমরা ভুলতে পারিনা।
এমএসএম / এমএসএম
পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ
চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন
কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ
রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ
বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা
গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান
আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা
রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩
বরগুনায় চিফ হুইপের হেলিকপ্টার অবতরণে ভাঙা হলো ১০ দোকান
ভূরুঙ্গামারীতে ১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
Link Copied