ভালোবাসা দিবস হোক সকল বাবা/মায়ের জন্য
আলোর নিজের কোন ছায়া নেই। আলোতে আছে শুধু আলো। তাইতো সব কিছু আমরা দেখতে পাই। আলোর কারণে যেমন অন্ধকারের দেখা মেলে না, তেমনি অন্ধকার ছাড়া আলোর অস্তিত্ব নেই। তবে পৃথিবীর আলো আমরা প্রত্যেকেই দেখেছি দু’জন মানুষের মাধ্যমে স্রষ্টার অপার মহিমায়। আর এই দু’জন মানব-মানবী হলেন আমাদের মা বাবা। ভূমিষ্ট হওয়ার পর মাটি স্পর্শ করার আগেই যার কোলে আমাদের বসবাস তিনি আমাদের গর্ভধারীনি মা। কষ্ট শব্দটি সব সময় তার কাছে অপরিচিতই মনে হয়েছে। এই ভূমণ্ডলে আসার আগে ১০ মাস ১০ দিন তাকে অসহ্য যন্ত্রণা দিয়েছি আমরা। কিন্তু ভূমিষ্ট হওয়ার পর আমাদের মুখ দেখে এই মমতাময়ীর ভূবন ভুলানো হাসি তার সব কষ্ট দেয় মুছে দেয়।
আর ভূমিষ্ট হওয়ার পর বেড়ে ওঠার সময় হতে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ মেলে প্রশস্ত বৃক্ষের মতো ছায়াদানকারী বাবার বুকে। শত আবদার আর নির্মল শান্তির এ গন্তব্যটি কারোরই অজানা নয়। দায়িত্বশীল হয়ে বেড়ে উঠতে বাবাকে দেখেই শিখি আমরা।
মা-বাবাদের নিজের জীবনের চেয়েও প্রিয় হয়ে যায় তার সন্তানেরা। আর এই সন্তানের মাঝেই সে খোঁজে পায় পৃথিবীর সব সুখ। আমাদের মা-বাবা ছোট ছোট স্বপ্ন দেখতে থাকে নিজের ছেলে বা মেয়েটিকে নিয়ে। রাত-দিন সময়-অসময় কিছুই বুজে না অবুঝ সন্তানের জন্য তারা। তিলে তিলে শত কষ্ট হাসি মুখে সহ্য করে আমাদের মা-বাবারা। আজকের এই ভালোবাসা দিবসটি হোক সকল মা-বাবার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।
শুধু বিশেষ দিনে নয় সুষ্ঠধারার ভালোবাসা জাগ্রত হোক সবার মাঝে সব সময়। তাই ভালোবাসা দিবস হোক প্রিয় মা-বাবাকে ঘিরেই। পৃথিবীতে যদি কেউ বেশি ভালোবাসে সে হচ্ছে গর্ভধারিনী মা। সেই ছোট থেকেই মা আমার যত্নের কোন ত্রুটি রাখেনি। একজন মা তার সন্তানকে যতটা আগলে রাখে। আমার মা ঠিক ততটাই আগলে রেখেছে আমাদের। আর বাবা সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে অসীম সংগ্রাম করে স্নেহপ্রবণ বাবা, শত কষ্টের মধ্যেও সন্তানের জন্য সাধ্যমতো নিজেকে বিলিয়ে দিয়েই যার আনন্দ তিনিই তো আমাদের বাবা। তাই ভালোবাসা দিবস হউক সকল মা-বাবার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied