ধামরাইয়ে মমতাজ হত্যাকারী র্যাবের হাতে গ্রেফতার
ঢাকার ধামরাইয়ে এক গার্মেন্টস শ্রমিক মমতাজ (১৯) কে হত্যার এক মাস পরে হত্যাকারী শরিফ (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৪, সিপিসি-২ সদস্যরা।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) র্যাব-৪ প্রিভেনশন কোম্পানীর সাভার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানীর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
র্যাব জানায়, গত ৯ জানুয়ারী ধামরাইয়ের কেলিয়া গ্রামের গার্মেন্টস কর্মী মমতাজকে খুন করে এলাকার ভুট্টা ক্ষেতে ফেলে যায় শরিফ। থানা পুলিশ মমতাজের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। কিন্তু হত্যার রহস্য রয়ে যায় আড়ালে। নিহতের পরিবার অজ্ঞাত আসামীদের নামে মামলা দায়ের করেন ধামরাই থানায়।
এ ঘটনায় র্যাব ছায়া তদন্ত করে হত্যার রহস্য উম্মোচন ও হত্যাকারীকে সনাক্ত করে। এরপর উন্নত প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার ভোরে খুনী শরিফকে রাজধানীর কালসি এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসে।
র্যাব আরও জানায়, নিহত ওই গার্মেন্টস শ্রমিক আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় চাকরী করতেন। পরে প্রতিবেশী যুবক শরীফ টাকা পয়সার লেনদেন নিয়ে মনোমালিন্য হওয়ায় পোশাক শ্রমিক মমতাজকে হত্যার পরিকল্পনা করে। এর অংশ হিসেবে ৯ জানুয়ারি পোশাক শ্রমিক মমতাজকে অপহরণ করে। এরপর শ্বাসরোধ করে হত্যা করে লাশ কেলিয়া এলাকায় ভুট্টা ক্ষেতে ফেলে দিয়ে পালিয়ে যায়।
শরিফকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল জব্দ করেন র্যাব সদস্যরা। হত্যাকারী কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাচারীকান্দি পাঁককিস্তা গ্রামের অধিবাসী।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ