ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

এমন ঘূর্ণিঝড় নিউজিল্যান্ডের কয়েক প্রজন্ম দেখেনি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-২-২০২৩ দুপুর ১২:১২

 নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন দেশটিতে আঘাত হানা ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের মতো শক্তিশালী ঘূর্ণিঝড় নিউজিল্যান্ডের কয়েক প্রজন্ম দেখেনি। ক্রিস হিপকিন্সের সরকার এর আগে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে। নিউজিল্যান্ডের ইতিহাসে এটি তৃতীয়বারের মতো জরুরি অবস্থা জারি। 

এ ঘূর্ণিঝড়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। দেশের ৫০ লাখ জনসংখ্যার এক তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এতে। বুধবার ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে উত্তর দ্বীপ থেকে দূরে সরে গেছে। কিন্তু বহু মানুষ এখনও তাদের ঘরবাড়িতে ফিরতে পারেনি।  

বহু মানুষকে সাঁতরে নিরাপদ স্থানে যেতে বাধ্য হতে হয়েছে। আরও বেশ কিছু মানুষকে বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। প্রায় আড়াই লাখ মানুষ বিদ্যুৎহীন। অনেক  ঘরবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে রয়েছে। ভূমিধসে বিলীন হয়েছে বহু দালান, বন্ধ রয়েছে রাস্তাঘাটও।  উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। ঘূর্ণিঝড়ের পর বন্যার পানিতে একটি এলাকা সম্পূর্ণ ডুবে গেছে, ওই এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।  

এই অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বলছে যে তারা ক্ষয়ক্ষতির মাত্রার সাথে পেরে উঠছে না। অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।বুধবার হকস বে এলাকায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষ আরও বলেছে যে তারা অকল্যান্ডের পশ্চিমে মুরিওয়াইতে ভূমিধসে আটকা পড়া একজন নিখোঁজ দমকলকর্মীর মৃতদেহ খুঁজে পেয়েছে।  স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে হক’স বের কিছু বাসিন্দাকে বেডরুমের জানালা দিয়ে সাঁতার কেটে বের হতে হয়েছে। জনগণকে সতর্ক করা হয়েছে যে তারা কয়েক সপ্তাহ পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে পারে। 

বিমান থেকে নেওয়া বন্যাকবলিত অঞ্চলের ছবিতে দেখা গেছে, ছাদে আটকা পড়া লোকজন উদ্ধারের জন্য অপেক্ষা করছে।  

বিবিসি। 

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা