ধ্বংসস্তূপের নিচে ২১২ ঘণ্টা: তুরস্কে ৭৭ বছর বয়সী বৃদ্ধা জীবিত উদ্ধার
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আদিয়ামান শহরের একটি ধ্বংসস্তূপ থেকে ৭৭ বছর বয়সী একজন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি ধ্বংসস্তূপটিতে ২১২ ঘণ্টা আটকে ছিলেন।
আজ বুধবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
তুরস্কের সংবাদমাধ্যম জানায়, ওই নারীর নাম ফাতমা গুঙ্গর। তাকে রাতভর চলা উদ্ধার তৎপরতায় মঙ্গলবার আদিয়ামান শহরের একটি সাততলা অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়।
ভিডিওতে দেখা গেছে, অক্সিজেন মাস্ক পরা অবস্থায় স্ট্রেচারে করে তাকে উদ্ধারকর্মীরা ভবনের ধ্বংসাবশেষ থেকে বের করে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছেন। পরে গুঙ্গরের স্বজনেরা উদ্ধারকর্মীদের আবেগ ও আনন্দে জড়িয়ে ধরেন।
তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার নবম দিনে আরও ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে তুরস্কেই নিহত হয়েছেন ৩৫ হাজার ৪১৮ জন। সিরিয়ায় নিহত হয়েছেন ৫ হাজার ৮০০ জনের বেশি। বেঁচে যাওয়া অনেক গৃহহীন হয়ে পড়েছেন। তবে তীব্র শীতের মধ্যে মানবেতর দিন কাটাচ্ছেন ভূমিকম্প কবলিত এলাকার মানুষ।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের স্থানীয় সময় ভোরে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
এমএসএম / এমএসএম
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত