পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে ১৯টি পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৬ টিতে এবং বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে ৩ জন বিজয়ী হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ৩ শত ১৮ জন ভোটারের মধ্যে ২ শত ৮৭ জন সদস্য ভোট প্রদান করেন। দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল রাত ১১টায় ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রাজ শেখর দাস।
নির্বাচনে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে দু’টি প্যানেল অংশগ্রহণ করে। একটি প্যানেল থেকে সভাপতি এবং অন্য প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
নির্বাচনে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের খান মো. আলাউদ্দিন ১৪১ ভোট পেয়ে সভাপতি এবং অপর দিকে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের অন্য গ্রুপের সভাপতি প্রার্থী আব্দুর রাজ্জাক খান পেয়েছেন ১২৬ ভোট এবং বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি প্রার্থী নুরুল ইসলাম সরদার পেয়েয়েছেন ১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের অন্য গ্রুপের এম ডি আউয়াল মিয়া ১১২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের রতন লাল দত্ত পেয়েছেন ১০৬ ভোট এবং বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের নিজাম উদ্দিন সরদার পেয়েছেন ৬৪ ভোট।
সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ এর অপর বিজয়ীরা হলেন - সহ-সভাপতি সুবোধ কুমার আইচ ও জাকির হোসেন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, গ্রন্থগার ও পরিসম্পদ সম্পাদক মো. বাহাদুর হোসেন, আপ্যায়ন সম্পাদক সুশেন কুমার হালদার, সাংস্কৃতিক সম্পাদক সুজন কুমার গাইন, খেলাধুলা সম্পাদক মোঃ জাকির হোসেন,। এ ছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন, নাসিমা আক্তার, মো. আলাউদ্দিন, আকন্দ মোঃ রুহুল আমিন, বিজন বিশ^াস, কমল কৃষ্ণ আচার্য, এবং মানস কুমার বৈরাগী। অপরদিকে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিসেস রহিমা আক্তার হাসি, হিসাব নিরীক্ষক সম্পাদক হিসেবে রফিকুল ইসলাম (শিমুল) এবং সদস্য পদে আকরাম আলী মোল্লা, নির্বাচিত হয়েছেন
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত