ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সিল্ক রোড টেলিভিশন কমিউনিটি শীর্ষ ফোরাম অনুষ্ঠিত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-২-২০২৩ বিকাল ৫:১৮
২০২৩ সালের সিল্ক রোড টেলিভিশন কমিউনিটি শীর্ষ ফোরাম ১৪ ফেব্রুয়ারি বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। সিপিসির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান লি শু লেই সম্মেলনে এক ভিডিও-বক্তৃতায় বলেন, চলতি বছর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত "বেল্ট অ্যান্ড রোড" উদ্যোগের দশম বার্ষিকী। গত ১০ বছরে, "বেল্ট অ্যান্ড রোড" আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার একটি নতুন মাইলফলক হিসাবে চিহ্নিত হয়েছে।
 
লি শু লেই জোর দিয়ে বলেন, "বেল্ট অ্যান্ড রোড" উদ্যোগ বাস্তবায়নের জন্য, বিভিন্ন দেশের গণমাধ্যমকে ঐকমত্য গড়ে তুলতে হবে, পারস্পরিক আস্থা বাড়াতে হবে, অভিন্ন উন্নয়নের সিল্ক রোডের গল্প বলতে হবে, সক্রিয়ভাবে প্রাণবন্ত প্রতিবেদন ও যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে একসাথে সুযোগ উপভোগ করা, চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমৃদ্ধির ধারণা প্রচার করতে হবে। 
 
চায়না মিডিয়া গ্রুপের উদ্যোগে আয়োজিত এবারের ফোরামে "হাতে হাত মিলিয়ে অভিন্ন উন্নয়ন এবং জয়-জয় সহযোগিতা গড়ে তোলার" প্রতিপাদ্যে ৩৩টি দেশ ও অঞ্চলের ৫৪টি মূলধারার সংবাদমাধ্যমের ১২০ জন প্রতিনিধি অনলাইন এবং অফলাইনে অংশগ্রহণ করেন।
 
সূত্র: ইয়াং ওয়েই মিং, চায়না মিডিয়া গ্রুপ

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা