ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

করোনায় কুষ্টিয়ায় আরো ১৭ জনের মৃত্যু


সুজন কুমার কর্মকার,কুষ্টিয়া photo সুজন কুমার কর্মকার,কুষ্টিয়া
প্রকাশিত: ২৩-৭-২০২১ দুপুর ১১:৪৪

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১১ জন এবং উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২৩৫ জন। এর মধ্যে করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ১৭৯ জন এবং ৫৬ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩২ জন রোগী। নতুন ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৫ জন। নতুন ৫৭ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৭২ জন। 

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩২ দশমিক ২০ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৫৭ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ২৩ জন, দৌলতপুরের দুজন, কুমারখালীর ২০ জন, ভেড়ামারার ৩ জন, মিরপুরের ৮ জন ও খোকসার একজন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৮০ হাজার ৮১৬ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৭৬ হাজার ৯৮২ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৭৩১ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪৪ জন ও হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৪৮৭ জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে মানুষ আগের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ায় একজনের দ্বারা অনেক লোক আক্রান্ত হতে পারেন। এ জন্য স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসককে আরও কঠোর হতে হবে।

জামান / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ