শাহজাদপুরে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
শাহজাদপুরে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হওয়ায় চাষীদের মুখে ফুটেছে হাসি। ভোজ্য তেলের আমদানি কমাতে, বোরো ও আমন মৌসুমের মাঝামাঝি সময়ে জমি ফেলে না রেখে তাতে সরিষা চাষ শুরু করেছেন স্থানীয় কৃষকরা। বর্তমানে দুই ফসলি জমিকে তিন বা চার ফসলি করে গড়ে তুলতে রবি শস্য আবাদের দিকে ঝুঁকেছেন তারা। সরিষার বাজার মূল্য ভালো থাকায় সরিষা চাষাবাদে ব্যাপক আগ্রহ বেড়ে গেছে এ উপজেলার সরিষা চাষিদের। এ বছর উপজেলায় ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৪ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৩৫০ হেক্টর জমিতে বেশী সরিষা চাষ হয়েছে। গালা ইউনিয়নের ভেরাখোলা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। বিঘা প্রতি আধুনিক জাতের বারি-১৭ সরিষা ৭ মণ করে হচ্ছে, বিঘা প্রতি সরিষা চাষে খরচ হয় ৭-৮ হাজার টাকা। বর্তমানে বাজারে ৩,৩০০-৩,৪০০ টাকা মণ দরে সরিষা বিক্রি হচ্ছে। তাতে করে সরিষা চাষাবাদে সবকিছু বাদ দিয়ে বিঘাতে নূন্যতম ১,৪০০-১,৫০০ হাজার টাকা করে লাভ হবে। কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. এহসানুল হক বলেন, সরিষার আবাদ বাড়াতে আমরা কৃষকদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছি। এছাড়াও বিভিন্ন প্রকল্প থেকে আধুনিক জাতের সরিষা দিয়ে প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। তেমনি একটি প্রকল্প হল “তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি”। এর মাধ্যমে কৃষকদেরকে আধুনিক পদ্ধতিতে সরিষা চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। এবং সেই সাথে সরিষার বাজার দর ভালো থাকায় আমাদের এই অর্জন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম বলেন, কৃষকদের মাঝে বিনামূল্যের সার ও বীজ বিতরণ করেছি, কাটুই পোকার আক্রমণ রোধে সেক্সে ফেরোমন ফাঁদ স্থাপন করেছি। আশা করি, আবাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর
ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
গোপালগঞ্জে দুর্গামন্দিরে শাড়ি বিতরণ করলেন এমপি বাবর
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন