ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালপুরে বৈরাণ নদীর উপর ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তর


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ১৬-২-২০২৩ বিকাল ৫:২০

টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের কালীমন্দির সংলগ্ন বৈরাণ নদীর উপর দুই কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

এ উপলক্ষে নদীর পশ্চিম তীরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র রকিবুল হক ছানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা আখতার শিখা, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াস উদ্দীন, নগদা শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

উল্লেখ্য, ২০২১ সালে এ ফুটওভার ব্রীজটি ভেঙ্গে পড়ে। বর্তমানে এখানে একটি গার্ডার ব্রীজ হচ্ছে। যার দৈর্ঘ্য ২৫ মিটার।

প্রীতি / প্রীতি

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা