ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ইউটিউবের সিইও হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-২-২০২৩ দুপুর ১২:২৪

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের সিইও-র পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সুসান ওজেৎস্কি। তিনি দীর্ঘ ৯ বছর এ দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পদত্যাগ করার কথা জানান সুসান। সঙ্গে এও জানিয়ে দেন তার জায়গায় কে দায়িত্ব নেবেন। তিনি জানান, নতুন সিইও হবেন ইউটিউবের বর্তমান চিফ প্রডাক্ট অফিসার নীল মোহন। যিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক।

৫৪ বছর বয়সী সুসান ওজেৎস্কি জানিয়েছেন, নিজের পরিবার, স্বাস্থ্য এবং ব্যক্তিগত প্রজেক্টে মনযোগ দিতে ইউটিউব ছাড়ছেন তিনি।

ইউটিউবের সিইওর দায়িত্ব নিতে যাওয়া নীল মোহন কে?

নীল মোহন যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর পড়াশোনা করেছেন। তিনি ২০০৮ সালে গুগলে যোগদান করেন। এরপর ২০১৫ সালে গুগলের অঙ্গপ্রতিষ্ঠান ইউটিউবের চিফ প্রডাক্ট অফিসার হন।

নীল মোহনের হাত ধরে তৈরি হয় ইউটিউবের একটি শীর্ষস্থানীয় দল এবং ইউএক্স দল। তারা বর্তমানে ইউটিউবের সবচেয়ে বড় সেবা— ইউটিউব টিভি, ইউটিউব মিউজিক এবং প্রিমিয়াম এবং শর্টস এগুলো নিয়ে এসেছেন।

ভারতীয় বংশোদ্ভূত এ আমেরিকান মাইক্রোসফটেও কাজ করেছেন। এছাড়া জেনোমিক্স এবং বায়োটেকনোলজি কোম্পানি ২৩এন্ডমির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

মোহন গুগলেরই আরেক প্রতিষ্ঠান ডাবলক্লিকে প্রায় ৬ বছর কাজ করেছেন। ডাবলক্লিক নামের প্রতিষ্ঠানটি ২০০৭ সালে কিনে নেয় গুগল। এছাড়া তিনি দীর্ঘ ৮ বছর গুগলের ডিসপ্লে এন্ড ভিডিও এডভারটাইজিংয়ের সিনিয়র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র: এনডিটিভি

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা