ঈদপরবর্তী বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে পুলিশ, অধিকাংশ দোকানপাট খোলা
ঈদপরবর্তী সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে প্রথম দিনে মাঠে রয়েছে পুলিশ। তবে খোলা রয়েছে অধিকাংশ দোকানপাট। ঘরমুখী করা হচ্ছে শুধু পথচারীদের। শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে রাজবাড়ীর পাংশা পৌর শহরের বিভিন্ন এলাকায় মানুষকে ঘরমুখী করতে দেখা যায়। এ সময় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের সরদার বাসস্ট্যান্ড এলাকা থেকে পথচারীদের বুঝিয়ে ঘরমুখী করতে দেখা যায়। তবে বিধিনিষেধের বাইরে থাকা ব্যবসায়ীরাও খোলা রেখেছে দোকানপাট। পুলিশ মাঠে থাকলেও তাদের কিছু বলতে দেখা যায়নি। শুধু সড়কের যানবহনগুলো ঠেকিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা বলেন, আজ থেকে লকডাউন আমরা জানি না। আমরা জানি ঈদের এক সাপ্তাহ পর থেকে লকডাউন শুরু হবে। আজ থেকে যে লকডাউন শুরু হবে আমরা জানি না। আমরা কোনো প্রচার-প্রচারণা শনিনি।
বিধিনিষেধ বাস্তবায়নকালে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আমরা করোনা ভাইরাস সংক্রমণের হার কমানোর লক্ষ্যে মানুষকে বিভিন্নভাবে বুঝিয়ে ঘরমুখী করছি।
সচেতন মহল বলছেন, বিধিনিষেধ বাস্তবায়নে ব্যাপক ভূমিকা রাখে প্রচার-প্রচারণা। অনেকেই জানেন না আজ থেকে সরকারি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এবারের বিধিনিষেধ বাস্তবায়নে প্রচার-প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। আমরাও কোনো প্রচার-প্রচারণা শুনিনি। তবে বিকেল ৩টা পর্যন্ত প্রশাসনের দেখা মেলেনি।
জামান / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত