ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দেশের সকল উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা : এমপি নিক্সন চৌধুরী


মিজানুর রহমান, সদরপুর photo মিজানুর রহমান, সদরপুর
প্রকাশিত: ১৭-২-২০২৩ দুপুর ৪:১

সদরপুর(ফরিদপুর)ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন দেশের সকল উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের সকল মাধ্যমিক স্কুল গুলোতে ৪ তলা ভবন নির্মাণ হচ্ছে। অতি শীঘ্রই অত্র স্কুলে ৪ তলা একটি ভবন নির্মাণ হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার সম্প্রতি সদরপুর উপজেলায় ৮১ কিলোমিটার সড়ক, শেখ রাসেল স্টোডিয়াম ও উপজেলা কম্পেক্স ভবন প্রদান করেছেন। 
তিনি গতকাল শুক্রবার সকাল ১১টায় সদরপুর উপজেলা আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনষ্টিটিউশনের ২য় পুর্নমিলনী ও ৮৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যালয়ের পর্নমিলনী উদ্যাপন পরিষদের আহবায়ক অধ্যাপক ডা. এম. জাফরুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত পুর্নমিলনী সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক এস.এম. মিজানুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাজেদা সুলতানা। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার