ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ফুল ও ভালোবাসায় সিক্ত মতিয়ার রহমান হাজরা


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ১:২৮
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা। ঢাকা থেকে তিনি চুড়ান্ত মনোনয়ন পেয়ে উপজেলায় আসার পথে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর ফুলের শুভেচ্ছায় সিক্ত হন।
 
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি ) বিকেলে উপজেলার রাধাগঞ্জ প্রবেশদার আসলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী। পরে মোটরসাইকেল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আসেন। 
 
খুুশি-আনন্দিত ও উচ্ছাসিত হয়ে দলে দলে নেতাকর্মী ও এলাকাবাসী মতিয়ার রহমান হাজরাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সর্বস্তরের জনগণ উচ্ছ্বাস প্রকাশ করেন, বরণ করে নেন প্রিয় নেতাকে।
 
নৌকার মনোনয়ন পেয়ে মতিয়ার রহমান হাজরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেছেন। এলাকার মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি, নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এর প্রতিদান দেব।
 
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক টুটুল শেখ, হাজী আব্দুল আজিজ হাজরা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাজরা, ঝন্টু হাওলাদার, সাবেক কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের ধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নু, ভিপি লিটন শেখ, ভিপি হায়দার আলী হাজরা, সাবেক ঢাকা কলেজের সহ-সভাপতি আজিজ শেখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, শেখ লুৎফর রহমান সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ভিপি স্বপন তালুকদার , হাজী আব্দুর রব, রোকন হাজরা,শাহিন হাজরা, লায়েক হাজরা,সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী হাজরা, হাজী দুলাল হজরা,এমদাদ তালুকদার, দলিল লেখক কামাল গাজী, সুমন শেখ, পিন্টু মিত্র, পলাশ হজরাসহ সর্বস্তরের হাজার হাজার জনগণ।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি