ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

‘ইউক্রেনে হতাহত হয়েছেন ৩০ হাজার ওয়াগনার সেনা’


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ১:৪৯

গত বছর রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে হামলা করার পর তাদের সঙ্গে যোগ দেয় ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ। যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইউক্রেনে যুদ্ধ করতে আসা ওয়াগনার গ্রুপের ৩০ হাজার যোদ্ধা ইতোমধ্যে হতাহত হয়েছেন। এরমধ্যে ৯ হাজার সেনা সরাসরি যুদ্ধে প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এমন দাবি করেছেন। তিনি বলেছেন, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যতজন ওয়াগনার সেনা মারা গেছেন তাদের মধ্যে ৯০ ভাগই জেল খাটা আসামী ছিলেন। যাদের ৬ মাসের চুক্তিতে যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছিলেন ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগিনি প্রিগোরিজিন।  

জন কিরবি আরও দাবি করেছেন, শুধুমাত্র ডিসেম্বর থেকেই এ পর্যন্ত ৫ হাজার সেনার মৃত্যু হয়েছে। মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত শহরে লড়াই করতে গিয়ে প্রাণ গেছে তাদের।

কিরবি আরও জানিয়েছেন, বড় ক্ষয়ক্ষতির শিকার হওয়া সত্ত্বেও ওয়াগনার গ্রুপ বাখমুত শহরে গত কয়েকদিনে সাফল্য পেয়েছে। তবে এসব সাফল্য কয়েক মাসের তীব্র লড়াই ও ‘চরম মূল্যের মাধ্যমে এসেছে।’

তিনি বলেছেন, ‘খুব সম্ভবত তারা (ওয়াগনার গ্রুপ) বাখমুত দখল করায় সফলতা পাবে। কিন্তু এটির সত্যিকারের কোনো মূল্য নেই। কারণ বাখমুত কৌশলগতভাবে এতটা গুরুত্বপূর্ণ না।’

মার্কিন এ কর্মকর্তা আরও দাবি করেছেন, জেল খাটা আসামীদের কোনো ধরনের প্রশিক্ষণ ও যুদ্ধাস্ত্র ছাড়াই যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে ওয়াগনার গ্রুপ। এমনকি এখনো জেলের আসামীদের নিয়ে আসছে তারা। যদিও ওয়াগনারের প্রতিষ্ঠাতা কয়েকদিন আগে দাবি করেছেন, তারা আসামীদের আর নিয়োগ দিচ্ছেন না।

অপরদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, গত বছর হামলা করার পর থেকে এখন পর্যন্ত ২ লাখ রুশ সেনা ইউক্রেনে নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা