ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে হবে : এম পি নিক্সন চৌধুরী


মিজানুর রহমান, সদরপুর photo মিজানুর রহমান, সদরপুর
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ৪:৫

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, যোগ্য শিক্ষক নিয়োগ হলে দেশের যোগ্য নাগরিক তৈরী হবে। তিনি আরও বলেন মাধ্যমিক স্কুল গুলোতে শিক্ষক নিয়োগে দূর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিদ্যালয়ের উন্নয়ন আমার হাতে, আদর্শ মানুষ গড়ার দায়িত্ব শিক্ষকদের হাতে। আজ বিদ্যালয়ে এক তলা ভবন করেছি আগামীতে ৪ তলা ভবন করব। বিদ্যালয় মাঠ ভরাট, রাস্তা নির্মাণ ও আইসিটি ভবন করে দিব। আপনাদের যে উন্নয়ন করে দিচ্ছি তার সব প্রশংসার দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি গতকাল শনিবার দুপুরে সদরপুর উপজেলার ৩৩নং ডিক্রীরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
     বিদ্যালয়ের সভাপতি শেখ আঃ মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহম্মেদ জামসেদ প্রমুখ।
 উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার