ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপরে হাসেম মেম্বারের সংবাদ সম্মেলন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৮-২-২০২৩ বিকাল ৬:৪০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদের বাইরে একটি অটোভ্যানে প্লাস্টিকের সাদা বস্তায় থাকা চাউল আটকিয়ে এলাকাবাসী ইউপি সদস্য আবুল হাশেমের নাম জড়িয়ে চাউল পাচারের অভিযোগ তুলে যে প্রচারণা চালিয়েছে তার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মেম্বার আবুল হাসেম। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পোরজনা বাজারের আলহাজ্ব আজাহার আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পোরজনা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হাসেম দাবী করেন, ‘আমি প্রায় ৪ বছর যাবৎ সুনামের সাথে আমার ওয়ার্ডের মানুষের সেবা করার পাশাপাশি নানা উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা পালন করে আসছি। এতে ঈর্শ্বান্বিত হয়ে কিছু প্রভাবশালী কুচক্রিমহল নানা রকম চক্রান্তসহ বিভিন্ন সময় আমার কাছে চাঁদা দাবী করতো। এসব অনৈতিক দাবী মেনে না নেওয়ায় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে গত ১২ ফেব্রুয়ারী পোরজনা ইউনিয়ন পরিষদের সামনে ভ্যানে চাউল রেখে আমার নামে মিথ্যা অভিযোগ ও অপ্রচার করছে। অটোভ্যানে ৩টি প্লাস্টিকের বস্তায় জব্দকৃত চাউল আমার হুকুমে গোডাউন থেকে নেওয়ার যে অভিযোগ করা হয় তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। 

তিনি আরও বলেন, 'ঘটনার সময় ইউনিয়ন পরিষদের সবগুলো কক্ষ তালাবদ্ধ ছিলো। অথচ পরিষদের বাইরে ভ্যানে থাকা চাউল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আর এই প্রপাগান্ডা চালানোর জন্য ব্যবহার করা হয়েছে ইউনিয়ন পরিষদের নিরীহ গ্রামপুলিশকে। ঐসময় দায়িত্বরত গ্রামপুলিশ একরামুলকে মারের মুখে তুলে নিয়ে একটি গলির মধ্যে নিয়ে গিয়ে জোর করে আমার নাম বলানো হয়। সেইসাথে কুচক্রীরা পরিকল্পিত ভাবে আমার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে।’

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত গ্রাম পুলিশ একরামুল বলেন, গত ১২ ফেব্রুয়ারি আমি ইউনিয়ন পরিষদে ডিউটি করার সময় পরিষদের বাইরে একটি ভ্যানে কয়েকটি সাদা বস্তা দেখতে পেয়ে এগিয়ে যাই। সেখানে কি আছে জিজ্ঞেস করতেই কয়েকজন মারমুখী হয়ে তেড়ে আসে এবং আমাকে ধরে নিয়ে একটি গলির মধ্যে নিয়ে ভ্যানের চাউলের সাথে হাসেম মেম্বারের নাম বলতে বলে। না বললে আমাকে  মেরে ফেলার হুমকি দেয়। তাই জীবন বাঁচাতে মেম্বারের নাম বলেছি ঐসময়। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাবেক মৎসজীবি প্রতিনিধি আবু হানিফ, গ্রাম প্রধান রোস্তম বেপারী, বারেন প্রামানিক, জেলে প্রতিনিধি মাধব হালদার, ভাষা হালদার, সুবিধাভোগী মৎস্যজীবিরা এবং শাহজাদপুরে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা।

এমএসএম / এমএসএম

মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১

উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ

গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক ‎

বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর

ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

গোপালগঞ্জে দুর্গামন্দিরে শাড়ি বিতরণ করলেন এমপি বাবর

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু