ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে অপারেটরের দৌরাত্ম্যে কৃষকেরা অতিষ্ঠ!


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৯-২-২০২৩ দুপুর ১২:৫৭
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মৌজায় অবস্থিত বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ অপারেটরের দৌরাত্ম্যে স্থানীয় কৃষকরা অতিষ্ঠ হয়ে উঠেছে। এঘটনায় আজ অপারেটরের অপসারণ ও স্কীমভুক্ত কৃষকের মতামতের ভিত্তিতে নতুন অপারেটর নিয়োগের দাবিতে বিএমডিএ’র চেয়ারম্যান ও নির্বাহী প্রকৌশলীর কাছে ডাকযোগে লিখিত অভিযোগ করেছেন।
 
অভিযোগে স্থানীয়রা জানান, ময়েনপুর মহল্লার মৃত আবুল হোসেনের পুত্র আনারুল ইসলাম অপারেটর হবার পর থেকে কৃষকদের হয়রানী ও দূর্ভোগ বেড়েছে। ক্ষমতাসীন দলের দাপট দেখিয়ে ড্রেন মেরামত, লাইনম্যান ভাতা, ট্রান্সফরমার মেরামত, ভোল্টেজ বাড়ানো, নৈশপ্রহরী ভাতা, অফিস খরচ ইত্যাদি নানা অজুহাতে কৃষকদের কাছে থেকে জোরপূর্বক টাকা আদায় করছেন। এছাড়াও অন্য নলকুপ স্কীমে অবৈধভাবে সেচ দেয়া হচ্ছে। নীতিমালা লঙ্ঘন করে প্রিপেইড কার্ডে ঘন্টা প্রতি কুড়ি টাকা ও সিরিয়ালের নামে দশ টাকা করে আদায় করা হচ্ছে। এছাড়াও তিনি গভীর নলকূপের আয়-ব্যয়ের কোনো হিসাব কাউকে দেন না। কৃষকদের দীর্ঘদিনের দাবি সমিতির মাধ্যমে গভীর নলকূপটি পরিচালনার করা হোক।
 
স্থানীয় কৃষক নুরুল ইসলাম (৩৫) ও বাক্কার আলী (৪০) অভিযোগ করে বলেন, তিনি নিজের পুকুরে পানি দেন। আর সময় মতো সাধারণ কৃষকের ফসলের জমিতে সেচ দেয়া হচ্ছে না। এমনকি কার্ডে পানি নিতেও ঘন্টায় অপারেটর চার্জ ২০ টাকা ও সিরিয়াল ১০ টাকা মোট ৩০ টাকা করে হাতিয়ে নিচ্ছেন। আবার জোরপূর্বক কৃষকের জমি অন্যের কাছে ইজারা দিতে বাধ্য করেন।
 
এবিষয়ে জানতে চাইলে অপারেটর আনারুল ইসলাম বলেন, কৃষকের সব অভিযোগ সঠিক নয়। একবার মেকানিক ডিপ ঘরে এলে দেড় থেকে দুই ‘হাজার টাকা খরচ হয়। অপারেটর হতে প্রায় লাখ টাকা লাগে এসব কি তিনি জমি বিক্রি করে দিবেন বলে এড়িয়ে গেছেন তিনি।
 
এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহাফুজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে অপারেটর আনারুলের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত