ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে ইয়ূথ সোসাইটির নতুন লোগো উন্মোচন করলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৯-২-২০২৩ দুপুর ১:৪

পিরোজপুরে ইয়ূথ সোসাইটির নতুন লোগো উন্মোচন করলেন জনপ্রিয় চিত্র নায়ক ব্যারিষ্টার সিয়াম আহমেদ। শনিবার সন্ধ্যায় পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে তিনি এ লোগো উন্মোচন করেন।
প্রেসক্লাবে এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ,  প্রেসক্লাব সাবেক সভাপতি এ  কে আজাদ, জেলা উদীচির আহবায়ক সাংবাদিক খালিদ আবু, প্রেসক্লাব সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু,  যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দীপঙ্কর মাতা মিন্টু, তথ্য প্রযুক্তি সম্পাদক জুবায়ের জনি, পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান, সহ-সমন্বয়ক তামিম সরদার, আবীর হাসান, আলী ইমাম অন্তুসহ পিরোজপুর ইয়ূথ সোসাইটির অন্যান্যরা।
এসময় চিত্রনায়ক ও ব্যারিষ্টার সিয়াম আহমেদ বলেন, ‘পিরোজপুর আমার জন্মস্থান, এখানকার মানুষের সাথে আমার শেকড়ের সম্পর্ক। আমার এই খ্যাতি অর্জনের পিছনে এখানকার মানুষের দোয়া ও আর্শিবাদ রয়েছে। আমি যেখানেই থাকিনা কেনো সবসময় পিরোজপুরের কথা মনে পড়ে।’
প্রসঙ্গত, পিরোজপুর জেলা সদরের খামকাটা তালুকদার বাড়ির সন্তান সিয়াম আহমেদ। তার চলচ্চিত্রে আগমনের বয়স মাত্র ৪ বছর। এ স্বল্প সময়ে মুক্তিপ্রাপ্ত ৭টির বেশি সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য সিনেমা পোড়ামন-২ ও দহন। এছাড়াও তার অভিনীত ২০টি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত