ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মামলার ১৯ ঘণ্টার মধ্যে পাংশা থানা পুলিশের চার্জশিট দাখিল


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৯-৫-২০২১ দুপুর ৪:৪৬

রাজবাড়ীর পাংশা পুলিশের অভিযানে ৬ জুয়াড়িকে গ্রেফতার করার ১৯ ঘণ্টার মধ্যে পাংশা মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ।

জানা গেছে, থানার সাব-ইন্সপেক্টর মো. মাহাবুবুল আলম ও সঙ্গীয় ফোর্সসহ গত বৃহস্পতিবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে জুয়াড়িদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন- কৃষ্ণপুর গ্রামের মৃত কাজী আবুল কাশেমর ছেলে মো. মিল্টন কাজী (৪৮), মৈশালা গ্রামের বিষ্ণু কর্মকারের ছেলে সুজন কর্মকার (৩২), বরুলিয়া গ্রামের মৃত হারান চন্দ্র দাসের ছেলে উত্তম কুমার দাস (৩০), নারায়ণপুর গ্রামের মৃত ধীরেন কর্মকারের ছেলে স্বপন কর্মকার (৩৯), মৈশালা গ্রামের মৃত নারায়ণ চন্দ্র রায়ের ছেলে জগন্নাথ রায় (৩৮) এবং নাচনা মুরাদপুরের মঞ্জুর মিয়ার ছেলে মো. একরামুল (২৭)। এ সময় তাদের কাছ থেকে ৫৭০ টাকা এবং ‍এক বান্ডিল (ডন লেখা) তাস উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

মামলার বাদী পাংশা মডেল থানার সাব-ইন্সপেক্টর মো. মাহাবুবুল আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আমজাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হই এবং মামলার ১৯ ঘণ্টার মধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, আসামিরা বেআইনিভাবে টাকার বিনিময়ে তাস দারা জুয়া খেলায় অংশগ্রহণ করে। পরে তাদের গ্রেপ্তার করে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩ ধারার অপরাধে অভিযুক্ত করা হয়। তিনি আরো বলেন, অপরাধ দমনে সর্বদা সোচ্চার রয়েছে পাংশা থানা পুলিশ।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়