ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মাগুরায় ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন


দিপল ঘোষ, মাগুরা photo দিপল ঘোষ, মাগুরা
প্রকাশিত: ১৯-২-২০২৩ দুপুর ৩:৫৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ইং তারিখ শনিবার মাগুরা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তন প্রাঙ্গনে ৩ দিনব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। মাগুরা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আবু নাসের বেগ মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড: সাইফুজ্জামান শিখর, মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পংকজ কুমার কুন্ডু, চেয়ারম্যান, জেলা পরিষদ, মাগুরা। আ ফ ম আব্দুল ফাত্তাহ, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, মাগুরা জেলা শাখা। জনাব মোঃ খুরশিদ হায়দার টুটুল, মেয়র, পৌরসভা, মাগুরা।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব এ্যাড: সাইফুজ্জামান শিখর বলেন যে, সুস্থ সংস্কৃতি চর্চা মানুষকে উদারতা শেখায়, সবার সাথে মিশতে শেখায়, সৃজনশীলতা তৈরি করে শিক্ষার্থীদের মাতিয়ে রাখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মত কাজে উজ্জীবিত করে।
 
অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আবু নাছের বেগ বলেন যে, সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আলোকিত মানুষ গড়ে তোলা সম্ভব। সকল অপসংস্কৃতিকে প্রতিহত করার অন্যতম মাধ্যম হলো সুস্থ সাংস্কৃতিক চর্চা।
 
একটি দেশের মূল চালিকাশক্তি হল তরুণ প্রজন্ম। অতএব দেশের তরুণ প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক মূল ধারায় আনা প্রয়োজন। আর তারই ধারাবাহিকতায় মাগুরায় সাংস্কৃতিক চর্চা বিকাশে জেলা প্রশাসন, মাগুরা এমন আরও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর।
 
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মনোভাবাপন্ন ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে নানারকম সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা