ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে ভ্যান চালকের লাশ উদ্ধার


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৯-২-২০২৩ বিকাল ৫:২০

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কবরস্থান সংলগ্ন পোতাজিয়া নতুনপাড়া মহল্লার কৃষি জমি থেকে রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। নিহতের নাম বাবলু রহমান (৪৮)। সে প্রায় আড়াই যুগ ওই মহল্লায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতো। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এদিন দুপুরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। থানায় ইউডি মামলা দায়ের হয়েছে। 

এলাকাবাসী জানায়, এদিন সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কবরস্থান সংলগ্ন পোতাজিয়া নতুনপাড়া মহল্লার কৃষি জমিতে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের শরীরের জামা কাপড়ের বিভিন্ন অংশ ছেঁড়া ফাঁটা ছিলো।

শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ জানান, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর নিহতের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন