ঢাবি’র সাবেক সিনেট সদস্য মনির হোসেনের ইন্তেকাল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, কালীগঞ্জের কৃতি সন্তান মোঃ মনির হোসেন রবিবার ভোর ৬টায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
তিনি দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি একাধিকবার ভারতের চেন্নাইয়ের এপ্যোলো ও সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যাক্তি হিসেবে মোঃ মনির হোসেন সর্বমহলে পরিচিত ছিলেন। ঢাকা বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোঃ মনির হোসেন ও ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাজ্জাদ হোসেন কবি জসিম উদ্দিন হলের পাশাপাশি কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। যা বর্তমান ছাত্র রাজনীতিতে বিরল।
তার মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।মৃত্যুকালে তিনি এক কন্যা, স্ত্রী, ভাই বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। কালীগঞ্জের বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া ঐতিহাসিক ঈদগা মাঠে বাদ আসর মরহুমের জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ