ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সরকারী অর্থে বীর মুক্তিযোদ্ধা বাস ভবন নির্মানের তিন বছরেই ফাটল


মতিউর রহমান, সরিষাবাড়ী photo মতিউর রহমান, সরিষাবাড়ী
প্রকাশিত: ২০-২-২০২৩ দুপুর ১২:১৯
জামালপুরের সরিষাবাড়ীতে সরকারী অর্থে বীর মুক্তিযেদ্ধা বাস ভবন নিমানের তিন বছরেই ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ডোয়াইল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের পরিবার থেকে এমন অভিযোগ পাওয়া যায় । 
 
এলাকা ঘুরে ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে সরকারী অর্থে নির্মিত হয় বীর মুক্তিযোদ্ধা গোজার হোসেনের পাকা বসত ঘর। নিরমানের পর কিছুদিন যেতে মা যেতেই ঘরের দেয়াল ও ছাঁদসহ বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে ফাঁটল। ঝুকিঁপূর্ণের আশঙ্কায় ঘরটি রয়েছে পরিত্যক্ত। আঙ্গুঁল উঠছে বিল্ডিং নির্মানের ঠিকাদারসহ সংশ্লিষ্ট মহলের দিকে।
 
এ বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের বড় ভাই আজিজুর রহমান ও ভাবি শিরিন আক্তার সকালের সময়কে বলেন, বিল্ডিং নির্মানের সময় ঠিকাদারের লোকজন সঠিক মাপে মালামাল প্রয়োগ করেনি। আমরা বাধাঁ দিয়েছি। কিন্তু কোন লাভ হয়নি। তারা ঠিকাদারের কথা মতোই কাজ করেছে। বিল্ডিং নির্মানের পর একদিনও মুক্তিযোদ্ধা পরিবার ঘরে রাত কাটায়নি। এ বিষয়ে উর্ধ্বতন প্রকৌশলীর দপ্তরে গোলজার হোসেন অভিযোগ দায়ের করেছেন বলেও তারা দাবী করেন।
জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, প্রথম ধাপে কয়েকটি মুক্তিযোদ্ধা বাস ভবন নির্মিত হয়েছে। কোন দপ্তর থেকে এটা বাস্তবায়ন হয়েছে আমি জানি না। উপজেলা নির্বাহি অফিসার উপমা ফারিসা এর নিকট জানতে চাইলে তিনি বলেন আমার মেয়াদে ওই বিল্ডিংয়ের কাজ হয়নি বিধায় কিছু বলতে পারছি না।
জানতে চাইলে উপজেলা এলজিইডি প্রকৌশলী সকালের সময়কে বলেন, বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের লিখিত অভিযোগের অনুলিপি পেয়েছি।
বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন চট্রগ্রাম থাকায় তাঁর সাথে কথা বলা সম্বব হয়নি।
সরকারী অর্থের সঠিক ব্যবহার না করে নিম্নমানের রসদে দায়সারা দায়িত্ব পালন করায় বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের বাস ভবনটি ঝুঁকিপূর্ণের আতঙ্ক বিরাজ করছে। সরকারী অর্থ যথাযথ ব্যবহার না হওয়ার অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন মহলের নিকট জোড়ালো দাবী সচেতন মহলের।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান