ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উপর চীনের নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৭-২০২১ দুপুর ১০:২৪

যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এবং কয়েকটি সংগঠনের উপর শুক্রবার নিষেধাজ্ঞা জারি করেছে চীন। সম্প্রতি হংকংয়ে কয়েকজন চীনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তারই জবাবে চীন এই নিষেধাজ্ঞা জারি করল। চীন যাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তার মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক বাণিজ্য সচিক উইলবার রস সহ আরো ছয়জন ব্যক্তি রয়েছেন। সূত্র : বিবিসি।

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যানের চীন সফরে যাওয়ার কথা। এই সফরের একদিন আগেই চীন নিষেধাজ্ঞার বিষয়টি ঘোষণা করল। যুক্তরাষ্ট্র যে কয়জন চীনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল তার পেছনে কারণ হিসাবে বলা হয়েছিল যে, এই কর্মকর্তারা হংকংয়ে নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি। যুক্তরাষ্ট্র হংকংয়ে তাদের ব্যবসায়ীদের নিরাপত্তা হুমকির ব্যাপারে সতর্ক করেছিল।

গত বছর হংকংয়ে হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন চালু করে চীন। হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের জবাবে এই আইন চালু করে তারা। কিন্তু যুক্তরাষ্ট্র এই আইনের বিরোধীতা করে আসছে। এই আইনে বিচ্ছিন্নতা, ধ্বংসযজ্ঞ ও বিদেশি শক্তির সাথে গোপন চুক্তিকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আর এই আইনে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড রাখা হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনের কর্মকর্তাদের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তার কোনো ভিত্তি নেই। তারা হংকংয়ের ব্যবসা পরিবেশকে নষ্ট করতে চায়। তাদের এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার মৌলিক নীতি ভঙ্গ করেছে। তারা বলেছে, চীন যুক্তরাষ্ট্রের সাতজন কর্মকর্তা ও কয়েকটি সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে রয়েছেন উইলবার রস।

জামান / জামান

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮