বগুড়ায় বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনিল্যাব'র উদ্বোধন
বগুড়ার শেরপুরে গবাদিপশু ও দুগ্ধ উন্নয়ন খামারে বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনিল্যাবের উদ্বোধন করা হয়েছে। সোমবার ২০ ফেব্রুয়ারী,২০২৩ বিকেল তিনটায় ভার্চুয়াল সংযোগের মাধ্যমে দুগ্ধ ও উন্নয়ন খামারের অভ্যন্তরে প্রধান অতিথি হিসেবে বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনিল্যাবের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশে গবাদিপশু উন্নয়নে এবং সাবলম্বী করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড:নাহিদ রশিদ, অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা:এমদাদুল হক তালুকদার, রাজশাহী প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক নজরুল ইসলাম ঝন্টু, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা: মো শাহীনুর আলম, কোরান তেলাওয়াত করেন মাওলানা মো.আইয়ুব আলী এবং গীতা পাঠ করেন সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গৌরাঙ্গ। শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.গোলাম ফারুক, বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনিল্যাবের প্রকল্প পরিচালক ডা:মো. জসিম উদ্দিন, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী। এছাড়া উপস্থিত ছিলেন দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারের উপ পরিচালক ডা:মো. ইসমাইল হোসেন,স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যম কর্মীগন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রশাসন পদকপ্রাপ্ত শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রায়হান পিএএ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied