নারী শিক্ষার উন্নয়নে শের-ই বাংলা গার্লস একাডেমির উদ্বোধন
জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় শের-ই বাংলা গার্লস একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি সোমবার সকালে আসামপাড়া এলাকায় এই নারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয় । চলিত শিক্ষাবর্ষে চালু হওয়া এই প্রতিষ্ঠানটি নতুন শিক্ষার্থীদের ভর্তি,বই বিতরণ ও পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে। চলিত বছর ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ছাত্রী ভর্তি ও পাঠদান পরিচালিত হবে। পাঠদান কার্যক্রম উপলক্ষে আয়োজিত সূধী সমাবেশে সভাপতিত্ব করেন আসামপাড়া গ্রামের শিক্ষানুরাগী মো জাহিদ মিয়া। প্রতিষ্ঠানের পরিচালক সাইদুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, আসামপাড়া আদর্শ গ্রাম বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল জলিল, জৈন্তাপুর উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম বাবু, গোয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান পারভেজ, বিশিষ্ট মুরুব্বি তমিজ উদদীন। অনুষ্ঠানে বক্তারা নতুন একাডেমির সাফল্য কামনা করে বলেন, আসামপাড়া এলাকার নারী শিক্ষার মান উন্নয়নে শের- ই বাংলা গার্লস একাডেমি বিশেষ ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠানের উন্নয়নে বক্তারা সহযোগিতার আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা
ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ
Link Copied