ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১-২-২০২৩ দুপুর ১:৪০

যথাযথ মর্যাদায় সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের নেতৃত্বে পৌর শহরের ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরআগে সকালে মেয়র মাসুদুল হক মাসুদের নেতা-কর্মী ও সমর্থকরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সমবেত হন। পরে অমর একুশে ফেব্রুয়ারির স্লোগানে স্লোগানে দলীয় কার্যালয় থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে পুনরায় দলীয় কার্যালয় এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, অর্জুনার সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, গোবিন্দাসীর সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ, ভূঞাপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চকদার প্রমূখ।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত