ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কামরাঙ্গীরচরে মা-মেয়ের লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৭-২০২১ দুপুর ১২:৪২

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জুলাই) সকালে নয়াগাঁও তুলাগাছতলা এলাকার ৩নং গলির আব্দুর রহিমের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে কামরাঙ্গীরচর থানা পুলিশ। মৃতরা হলেন ফুলবাসি চন্দ্র দাস এবং তার মেয়ে সুমি চন্দ্র দাস। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানা না গেলেও পুলিশ জানিয়েছে মৃতদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফুলবাসির স্বামী মুকুন্দ চন্দ্র দাসকে আটক করেছে পুলিশ।

কয়েকজন প্রতিবেশী জানান, ভোরে বড় মেয়ে ঝুমা ঘুম থেকে উঠে মা এবং বোনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা ঘরে এসে মা-মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে নিয়ে আসে।

রাতের কোনো একসময় তাদের শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।

জামান / জামান

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল