পটুয়াখালী ডিবি পুলিশের হাতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেফতার
পটুয়াখালী সেতুর টোল পয়েন্ট থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি মনির হোসেন প্যাদা (৩৫) ও ইউসুফ কাজী (৩০)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি টিম তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া এলাকায়। পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর একেএম আজমল হুদা দৈনিক সকালের সময়কে জানান, গতরাতে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা 'আল মামুন' যাত্রীবাহী বাসে ওই দুই মাদককারবারি আসছিলেন।
ডিবি পুলিশের এসআই (নিঃ) সম্বিত রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মনির হোসেন প্যাদাকে নীল পলিথিনে কসটেপে প্যাচানো ০৩টি গাঁজার প্যাকেট যার ২টি প্যাকেটে ২ কেজি করে ৪ কেজি এবং অন্যটিতে ০১ কেজি গাঁজাসহ মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর দিকে ইউসুফ কাজীর থেকেও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১০ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা।
ডিবি ওসি আরো জানান, আটক দুই ব্যক্তি চিহ্নিত মাদক কারবারি। এরা পটুয়াখালীর খুচরা গাজা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল। মনির হোসেন প্যাদার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় ২০১৮ সনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে যা বিচারাধীন রয়েছে। আজকের গাজা উদ্ধারের ঘটনায় পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
গ্রেফতারকৃত দুই মাদককারবারি মনির হোসেন প্যাদা আমতলি উপজেলার আঠারোগাছিয়া এলাকার মৃত সত্তার প্যাদার ছেলে এবং ইউসুফ কাজী একই এলাকার মৃত কাশেম কাজীর ছেলে।
ডিবি ওসি আরো বলেন, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied