ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ভোলা তজুমদ্দিনে এসসিএমএফপি'র যুব উৎসব অনুষ্ঠিত


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২৩ দুপুর ৩:৫১
মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ এম্পাওয়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশান এর তজুমদ্দিনে  দিনব্যাপী যুব উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (২৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সময় তজুমদ্দিন  উপজেলায় যুব উৎসব উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
তজুমদ্দিন উপজেলার নির্বাহী অফিসার  মরিয়ম বেগমের সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন ভোলা -৩ এর সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ।  অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা মৎস অফিসার আমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শীলা, এসসিএমএফপি'র বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী  মোঃ সামিউল হক।  যুবলীগ সাধারণ সম্পাদক আবদুর রহমান, মৎসজীবী লীগের সভাপতি সিরাজুল ইসলাম। 
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফিশারিজ কর্মকর্তা আল আমিন ও  বিভিন্ন গ্রামে কর্মরত সিএফ’রা প্রমুখ। যুব উৎসবের আলোচনা সভা শেষে ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন