নওগাঁর আত্রাইয়ে দুই বছর ধরে নষ্ট রাবার ড্যাম
নওগাঁ আত্রাইয়ে দুই বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে রাবার ড্যাম। কৃষি নির্ভরশীল উপজেলায় কৃষকের কথা চিন্তা করে পানি ধরে রাখাতে সেচ সুবিধার জন্য ২০১৭ সালে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা ব্যয়ে আত্রাই নদীর উপরে শুটকিগাছা নামক স্থানে নির্মাণ করা হয় ১৩৫ মিটার দীর্ঘ এই রাবার ড্যাম। তবে নির্মাণ হওয়ার কয়েক বছর চলার পর প্রায় দুই বছর ধরে রাবার ড্যাম নষ্ট হয়ে পরে থাকায় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার কয়েক হাজার কৃষক।
কৃষক হারুন বলেন, অনেক দিন ধরে এই রাবার ড্যাম নষ্ট হয়ে পড়ে আছে। কিছু দিনের মধ্যে আমাদের এই অঞ্চলে পানির সংকট দেখাদিবে, ক্ষতিগ্রস্তের মুখে পড়বে বোরো ধান চাষ ব্যাবস্থা। কৃষক আকবর আলী বলেন, তেলের অনেক দাম আবাদ করতে খরচ বেশী পরে যাচ্ছে, আমাদের এলাকায় পানির লেয়ার ও তারাতারি অনেক নিচে চলে যায়, এ অবস্থায় রাবার ড্যাম যদি চালু থাকতো তাহলে আমাদের বোরো আবাদ করতে খরচ অনেকটা কম হতো। সামনের দিনে আবাদে কি ভাবে পানি দিব এটাই বড় চিন্তা। স্থানীয়রা বলছেন, প্রায় দুই বছর ধরে রাবার ড্যাম নষ্ট হয়ে পড়ে আছে, এখন নদীতে পানি ধরে রাখার সময় কিন্তু রাবার ড্যাম নষ্ট থাকার কারণে পানি ধরে রাখতে পাড়ছেনা। তাই নদীর পানি খুব তারাতারি শুকিয়ে যাচ্ছে। যার কারণে সামনের দিনে বোরোসহ বিভিন্ন ফসলের আবাদ করতে সমস্যার সৃষ্টি হবে। তাই দ্রত এই রাবার ড্যামের সমস্যা সমাধান করার কথাও বলেন তারা। শুটকিগাছা-রসুলপুর রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোসলেম আলী বলেন, এই রাবার ড্যাম প্রায় দুই বছর আগে রাবার ছিদ্র হয়ে গেছে যার কারণে আমরা পানি ধরে রাখতে পারিছিনা, তরে আমরা রাবার ড্যামের সমস্যা সমাধানের জন্য নওগাঁতে আবেদন করেছি। এই রাবার ড্যামের সমস্যার কারণে কৃষকদের বোরোসহ বিভিন্ন ফসলের আবাদ করতে সমস্যায় পড়তে হচ্ছে। আশা করছি খুব তারাতারি এই সমস্যার সমাধান হয়ে যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম কাউছার হোসেন বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে উপজেলার ওই এলাকার সেচ সুবিধার আওতায় আসবে প্রায় ১০৬৫ হেক্টর আবাদি জমি এবং উপকৃত হবে প্রায় ৪ হাজার ৩৯৩ জন কৃষক। উপজেলা নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা জোনায়েত আলম বলেন, আমরা চাহিদা পত্র পাঠিয়েছি আশা করছি খুব তারাতারি রাবার ড্যামের সমস্যার সমাধান করা হবে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied