ঢাকা বৃহষ্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ডুমুরিয়ায় সংবাদ প্রতিনিধি সাংবাদিক উদয় চক্রবর্তীর মৃত্যু


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২২-২-২০২৩ বিকাল ৫:৪১

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি উদয় চক্রবর্তী (৫৫) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
মৃত উদয় চক্রবর্তীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১ টার দিকে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। তাকে চিকিৎসার জন্য খুলনা নগরীর  সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউইতে ভর্তি করা হয়।সেখানে  চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১ টায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী  এবং আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার দুপুরে শোভনা গাবতলা মহা শ্মশানে তার অন্তেষ্ট্রিক্রিয়া অনুষ্ঠিত হয়। এদিকে মৃত্যুর খবর পেয়ে তার দীর্ঘদিনের সহকর্মীরা বাড়িতে ছুটে যান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অপরদিকে তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ডুমুরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।এস  বিবৃতিদাতারা হলেন, সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সম্পাদক শেখ মাহাতার হোসেন, সহ-সভাপতি আব্দুর রশীদ এলিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, কোষাধ্যক্ষ এস রফিক, ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ বাচ্চু, দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ, নির্বাহী সদস্য এম এ এরশাদ, শেখ এনামুল বাসার টিটো, সুজিত মল্লিক, সাবেক সভাপতি জি এম আব্দুস সালাম, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ, বিলায়েত হোসেন, মাহাবুর রহমান, অরুন দেকনাথ, সাব্বির খান ডালিম, আতিয়ার রহমান, শেখ হাবিবুর রহমান, বাবুল সরদার, আশরাফুল ইসলাম, এস কে বাপ্পী, বাধন মন্ডল, মোক্তার হোসেন প্রমুখ। 

এমএসএম / এমএসএম

বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা

গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড

গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,

তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর

কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

চাঁদার দাবিতে কৃষকদল নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ, ছাত্রদল নেতাসহ ৬ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে স্কাউট দিবস পালিত

পেকুয়ায় জমি জবরদখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন