পটুয়াখালীতে স্কাউট আন্দেলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেনের ১৬৬ তম জন্ম বার্ষিকী পালিত
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিল ওয়েলের ১৬৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আনন্দ র্্যালী, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত।
বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় জেলা স্কাউটস ভবনের সমনে আনন্দ র্্যালীর উদ্বোধন করেন জেলা স্কাউটস'র সভাপতি জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা-আইসিটি) মোঃ হুমায়ুন কবির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার উদ্দিন, জেলা স্কাউটস কমিটির সম্পাদক মোঃ শাহ জালাল, জেলা স্কাউটস কমিশনার মোঃ সুলতান আহমেদ, কাপ লিডার আব্দুল কাইউম, যুগ্ম সম্পাদক মোঃ হারুন অর রশিদ, সদর উপজেলা শাখার সম্পাদক মনিন্দ্র চন্দ্র, সহ-সভাপতি সেলিনা আক্তার, লুৎফুননেছা প্রমুখ। উদ্বোধন শেষে শহরে এক আনন্দ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় স্কাউটস ভবনে কেককেটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা উপস্থিত তিন শতাধিক ক্ষুদে স্কাউটসের খাওয়ান প্রধান অতিথি মোঃ হুমায়ুন কবিরসহ উপস্থিত স্কাউটস নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পওয়েল অব গিল ওয়েলের স্কাউট আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য এবং মানবসেবার বিভিন্ন কার্যক্রমের গল্প বলেন। তাঁর আদর্শ অনুসরন করে চলার জন্য ক্ষুদে স্কাউটসদের পরামর্শ দেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied