ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের দাবিতে ইউপি সদস্যের বাড়িতে ছাত্রীর অনশন


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৪-৭-২০২১ দুপুর ১:৩৪
বিয়ের দাবিতে এক ‍ইউপি সদস্যের বাড়িতে অনশন করছেন কলেজ পড়ুয়া এক ছাত্রী। বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধা থেকে ওই মেয়েটি ওই ইউপি সদস্যের বাড়ির বাইরে পড়ে থাকায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য নুর ইসলামের (৪০) বাড়িতে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় ও ভুক্তভোগী ছাত্রী জানায়, ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অবিবাহিত ইউপি সদস্য নুর ইসলাম বিয়ের প্রলোভনে ওই ছাত্রীর সাথে ৪ বছর থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ডিগ্রি দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর (২০) একাধিক বিয়ের সমন্ধ ‍এলে নুর ইসলাম বিভিন্ন কথা বলে বিয়ের আয়োজন ভেঙে দেন। তাকে বিয়ে করবে কথা দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে যায়। ইদানীং মেয়েটি বিয়ের কথা বললে নুর ইসলাম টালবাহানা করে সময় পার করতে থাকেন। একপর্যায়ে ছাত্রীটি ইউপি সদস্যের বাড়িতে গিয়ে ওঠে। ঘটনার পর থেকে ওই ইউপি সদস্য আত্মগোপনে রয়েছেন। ইউপি সদস্যের ভাই, ভাবি ও অন্যরা মেয়েটিকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। সেই থেকে মেয়েটি ইউপি সদস্যের বাড়ির বাইরে আশ্রয় নেয়। মেয়েটির সাথে ইউপি সদস্য নুর ইসলামের একাধিক কথোপকথন (রেকর্ড) রয়েছে। বৃহস্পতিবার ভোর পর্যন্ত ওই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইউপি সদস্য নুর ইসলামকে বুঝিয়ে বিয়ে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন বলে জানা গেছে। 
 
অনশনরত ওই ছাত্রী জানায়, ‘আমি ইউপি সদস্য নুর ইসলামকে অনুরোধ করে অনেকবার নিষেধ করি। সে আমাকে দিনের পর দিন ডিস্টার্ব করে। আমার বিয়ের প্রস্তাব এলে সে ভেঙে দেয়। বাধ্য হয়ে তার সাথে সম্পর্ক করি। আমার জীবন নষ্ট করে পরে ধরা দেয় না। বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে আসতে বলে। এখন পালিয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই। 
 
ইউপি সদস্য নুর ইসলামের সাথে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কথা সম্ভব হয়নি।
 
এ ব্যাপারে বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত বলেন, ইউপি সদস্য নুর ইসলামের সাথে যোগাযোগ করে ও এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং তার পরিবারকে নিয়ে কথা বলে কলেজছাত্রীর সাথে বিয়ে দেয়ার চেষ্টা করি। কিন্তু তিনি নাকি বিয়ে করবেন না। ভোর পর্যন্ত থেকে চলে আসি। বর্তমানে মেয়েটি ওই বাড়িতেই আছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু