ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে ছেলে সহ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে মারধর


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৩-২-২০২৩ দুপুর ৩:৫৮
চাঁদার টাকা না দেয়ায় পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বা"চু  ও তার ছেলে অপূর্ব কুমার দাসকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার রাতে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের কার হেয়ছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান। গুরুতর আহতাব¯'ায় বীরমুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বা"চু  ও তার ছেলেকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মামলার দুই আসামী আলকাজ সিকদার ও মিরাজ তালুকদারকে গ্রেপ্তার করেছে। 
বীরমুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বা"চু (৭০) পিরোজপুর পৌর শহরের বলাকা কাব রোডের বাসিন্দা ও পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং তার ছেলে অপূর্ব কুমার দাস (৩৮) পেশায় ঠিকাদার। 
হাসপাতালে চিকিৎসাধীন অপূর্ব কুমার দাস জানান, তিনি পেশায় একজন ঠিকাদার। তার ঠিকাদারী কাজ জেলার বিভিন্ন ¯'ানে চলমান আছে। হামলাকারীরা বিভিন্ন সময় তার কাছে ৫ লক্ষ টাকা দাবী করে আসছিলো। বুধবার বিকেলে তিনি তার পিতা বীরমুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বা"চু কে নিয়ে সদর উপজেলার টোনা ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। তখন ¯'ানীয় হামলাকারী সন্ত্রাসী সান্তনু সাহা, সোহাগ সিকদার, আলকাজ সিকদার, সোহান সরদার, রুবেল খান, সজিব খান, মিরাজ তালুকদার সহ কয়েকজন তাদের পথ আটকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। এ সময় তিনি চাঁদার টাকা দিতে না চাইলে সন্ত্রাসীদ্ধরা তার উপর হামলা চালায় এবং এতে  তার বাবা প্রতিহত করতে চাইলে তাকেও মারধর করে। সে সময় ¯'ানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পিছু হটে। পরে কুমারখালী এলাকায় সন্ত্রাসীরা আবার তাদের মোটর সাইকেলের গতি রোধ করে তাদের মারধর করে তাদের মোটরসাইকেল, মোবাইল ফোন, শরীরে থাকা স্বর্নের চেইন ও নগদ টাকা লুটে নিয়ে যায়। ¯'ানীয়রা তাদের গুরুতর আহতাব¯'ায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। 
পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও তার ছেলের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং দুই জনকে গ্রেপ্তার করছে পুলিশ। এ ঘটনায় অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে । 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত