২০০ মিটার দৌড়ে ‘টাঙ্গাইলের শাহিদা’ ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা আন্ত: ঢাকা বিভাগীয় পর্যায়ে ১০০ এবং ২০০ মিটার দৌড়সহ তিনটি ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নিয়ে ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন টাঙ্গাইলের ভূঞাপুরের মোছা: শাহিদা খাতুন নামে এক কলেজছাত্রী। শাহিদা উপজেলার লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
শাহিদার খাতুনের এমন সাফল্যে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আনন্দ র্যালি করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। পরে শাহিদাকে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়েছে। ররিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শাহিদাকে সংবর্ধনা ও আনন্দ র্যালিতে অংশ নেন- উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস আক্তার, কলেজের অধ্যক্ষ হাসান আলী, উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন, সহকারী অধ্যাপক মিজানুর রহমান আকন্দ, আশরাফুল আলম, সেলিমা আক্তার, গর্ভনিং বডির সদস্য হাসান সরোয়ার লাভলু ও প্রভাষক সেলিম মাহমুদ সজীব প্রমূখ।
কলেজের অধ্যক্ষ হাসান আলী বলেন, শাহিদা খাতুন ঢাকা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। তার সাফল্যটি আমাদের গৌরব। তাকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে আনন্দ র্যালি, সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে খেলাধুলায় শাহিদাসহ কলেজের সকল শিক্ষার্থীদের সহযোগিতা করা করা হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি