মানবিক দৃষ্টান্তের স্বাক্ষ্য রাখলেন মাগুরার জেলা প্রশাসক
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অপেক্ষারত এক বৃদ্ধাকে দোতালার নিজ অফিস কক্ষ ছেড়ে নিচে নেমে এসে এল. এ. চেক প্রদান করে একটি মানবিক দৃষ্টান্তের সাক্ষ্য রেখেছেন মাগুরার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।
মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার (এল.এ.ও.) অভি দাস মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে মোছাঃ আনোয়ারা বেগম, স্বামী- মৃত খলিলুর রহমান, সাং- পারনান্দুয়ালী, মাগুরা সদর এ বসবাসরত এক বৃদ্ধা তার প্রাপ্য এল.এ চেক নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। কিন্তু বার্ধক্য জনিত কারণে তিনি কার্যালয়ের দোতালায় উঠে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করার মত সামর্থ না থাকার কারণে তিনি কার্যালয়ের নিচে বাড়ি থেকে ভাড়া করে আনা একটি ব্যাটারি চালিত অটোতেই বসেছিলেন। অতঃপর খবর পেয়ে মাগুরা জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ আবু নাছের বেগ নিজেই ভূমি অধিগ্রহণ শাখার হস্তান্তরকৃত ১৭ লক্ষ ১০ হাজার ২৫৬ টাকার চেকটি নিজ হাতে নিয়ে ওনার নিজ কার্যালয়ের অফিস কক্ষ থেকে নিচে নেমে এসে অপেক্ষারত ওই বৃদ্ধার হাতে তুলে দেন এবং চেকটি হাতে পাওয়ার পর ওই বৃদ্ধা জেলা প্রশাসকের মাথায় হাত রেখে প্রাণ ভরে দোয়া করেন। সেখানে জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী গণ উপস্থিত ছিলেন এবং সবাই জেলা প্রশাসকের উক্ত কর্মকান্ডে বিমোহিত হয়ে প্রশংসায় মুখরিত হন। ভূমি অধিগ্রহণ শাখার নাজির, রাম পদ বিশ্বাস সহ উপস্থিত প্রত্যেকেই জেলা প্রশাসকের এমন ব্যবহারে খুশি হয়ে বিরল এবং মানবিক বলে অভিহিত করতে থাকেন।
উল্লেখ্য, মাগুরার মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ মহোদয় ২০২২ সালের ডিসেম্বর মাসের ৮ তারিখে মাগুরাতে যোগদান করেন এবং পরবর্তীতে মাগুরার প্রত্যেকটি উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ পূর্বক অগ্রগামী ভূমিকা পালন করে যাচ্ছেন। গতকাল তিনি মোছাঃ আনোয়ারা বেগম সহ সর্বমোট ১১ জনকে ভূমি অধিগ্রহণ শাখার সর্বমোট ১ কোটি ৪৫ লক্ষ টাকার এই এল.এ চেক প্রদান করেন।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied