ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-২-২০২৩ দুপুর ১২:২৭

পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। শুক্রবার দেশটির পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরের ওই আদালতের বিচারক রানা জাহিদ এই পরোয়ানা জারি করেন।

পরোয়ানায় রানা সানাউল্লাহকে অবিলম্বে গ্রেপ্তার করে ৭ মার্চোর মধ্যে আদালতে হাজির করার আদেশ দিয়েছেন বিচারক।

পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ- কায়েদের (পিএমএলকিউ) সেক্রেটারি শাহকাজ আসলাম ২০২২ সালের আগস্টে গুজরাট শিল্প পুলিশ স্টেশনে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের ৭ নম্বর ধারায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। টেলিভিশন টকশোতে মন্ত্রীর বেফাঁস মন্তব্যের জেরে করা সেই মামলাতেই তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত।

জিও টিভির ‘নয়া পাকিস্তান’ নামের ওই টকশো’র যে মন্তব্যের জেরে মামলা এবং শেষে গ্রেপ্তারি পরোয়ানিা জারি হলো পাক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, সেই মন্তব্যটি ঠিক কী ছিল— তা স্পষ্ট করেনি ডন কিংবা পাকিস্তানের অন্য কোনো সংবাদমাধ্যম। তবে জানা গেছে, ২০১৫ সালে গুজরাটে একটি সন্ত্রাসবাদী হামলা হয়েছিল এবং বর্তমানে আদালতে সে সম্পর্কিত একটি মামলার বিচারকাজ চলছে। টেলিভিশন টকশোতে আদালতের কর্মকাণ্ড ও হামলায় পিএমএলকিউয়ের সংশ্লিষ্টতা নিয়ে কোনো একটি বেফাঁস মন্তব্য করেছিলেন তিনি।

মামলার এজাহারের একটি অনুলিপি ডনের হাতে এসেছে। সেখানে বলা হয়েছে, ‘টেলিভিশন টক শোতে ওই মন্তব্যের মাধ্যমে তিনি কার্যত পাকিস্তানের বিচারব্যবস্থা, পাঞ্জাবের মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে হুমকি দিয়েছেন, তাদেরকে নিজেদের দায়িত্ব পালনে বাধা দিচ্ছেন এবং পিএমএলকিউ’র বিরুদ্ধে কালিমা লেপনের চেষ্টা করেছেন।’

শাহকাজ আলমের ওই মামলার তদন্ত শেষে সেটিকে বাতিল করে দেয় পুলিশ। সেই সঙ্গে আদালতের কার্যতালিকা থেকে মামলাটি বাদ দেওয়ার সুপারিশ করে শুক্রবার প্রতিবেদনও জমা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

কিন্তু শনিবারের শুনানিতে আদালত পাল্টা পুলিশের প্রতিবেদন বাতিল করে দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা