ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বেহাল দশায় বড়ঘোনা সকাল বাজার সড়ক


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২১ দুপুর ৩:৩৩

চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা সকাল বাজার সড়কে সামান্য বৃষ্টিতেই হাঁটু পরিমাণ পানি জমে থাকার ফলে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। শনিবার (২৪ জুলাই) সকালে পরিদর্শনকালে সড়কটির বেহাল অবস্থা দেখা গেছে। পশ্চিম বড়ঘোনা সকাল বাজারস্থ সড়কটি জনবহুল চলাচল সড়ক। বাংলা বাজার ব্রিজ থেকে সকাল বাজার সংযোগ সড়কের যেমন বেহাল পরিণতি, ঠিক তেমনি সকাল বাজার থেকে গণ্ডামারা সংযোগ সড়কটিরও নাজুক পরিস্থিতি। সড়ক দুটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান জলাবদ্ধতার সৃষ্টি হয় সকাল বাজারস্থ সড়কে। এমন পরিস্থিতি থেকে মুক্তি চান স্থানীয় জনসাধারণ।

পরিদর্শনকালে সকাল বাজার ও বাংলা বাজারের ব্যবসায়ী মুহাম্মদ করিম সওদাগর, ফরিদ, ওবায়দুল্লাহ, হাব্বানিয়া বাজারের ফরিদুল আলম রানা, আবু সওদাগর, নুরুল আলম, মৌলানা হাসান, মনছুর ও ফার্মিস ফরিদসহ অনেকে বলেন, সকাল বাজার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ার ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই হাঁটু পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার দরুন খুবই নাজুক অবস্থা হয়ে পড়েছে। উপকূলীয় অঞ্চলের এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ ও জনবহুল চলাচলের সড়ক এটি। হাটখালী এলাকাটি ফিশারি এলাকা হিসেবে দেশব্যাপী প্রসিদ্ধ। দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে প্রতিনিয়়ত ব্যবসায়ীরা মাছ সংগ্রহের জন্য আসেন। তাছাড়া বেশ কয়েকটি বরফ মিলও রয়েছে এই এলাকায়।

চলাচলের সড়কের বেহাল দশার ফলে ব্যবসায়ীরা লোকসান গুনছেন বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সড়কের বেহাল দশার কারণে ডেলিভারির রোগীদের মেডিকেল নেয়ার পথে অনেক সময় মৃত্যুুর ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা। তালছাড়া বাঁশখালীর উপকূলীয় অঞ্চলের গণ্ডামারা এলাকায় দেশের বৃহত্তম প্রজেক্ট এস আলম পাওয়ার প্লান্ট স্থাপন হচ্ছে। এই প্রজেক্টের জন্যও দেশব্যাপী প্রসিদ্ধ এলাকাটি। ওই সড়ক দুটি দ্রুত সংস্কারের দাবিও জানান স্থানীয়রা।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন