ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রাজাপুরে ইসলামী যুব আন্দোলনের সভাপতি জাহিদ, সম্পাদক রবিউল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-২-২০২৩ দুপুর ৩:৫৮

ঝালকাঠির রাজাপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার মো. জাহিদুল ইসলাম কে সভাপতি ও মো. রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে রাজাপুর সদরের নুরনগর তুলাতলা সৈয়দ ফজলুল করিম (রহ:) মাদ্রাসা কমপ্লেক্সে উপজেলা যুব সম্মেলনের মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম আশরাফী প্রমুখ।

ইসলামী যুব আন্দোলন রাজাপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাঃ বায়েজিদ হক ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মুফতী আসাদুজ্জামান, মাওলানা মুহাম্মদ আল আমিন, মাওলানা মুহাম্মদ হেদায়েতুল্লাহ ফয়েজী, মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক যুব আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদী। বিশেষ বক্তা হিসেবে ছিলেন মাওলানা আল আমিন দোহারি, প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ ফজলে আলী খান, মুহাম্মদ দুলাল গাজী,ক্বারী এসহাক বিন আব্দুল আউয়ালসহ আরো অনেকে।

এমএসএম / এমএসএম

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ